1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সারসংকট নিরসন, সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানা মোড়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে কৃষকদের পক্ষ থেকে সার সরবরাহের অনিয়ম ও উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কৃষকের বৈষম্য ও বঞ্চনা দূর করতে কৃষি খাতে কার্যকর নজরদারি ও সংস্কারের দাবি ওঠে।
কর্মসূচিতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ জামাল কাদরী, সংগঠনের অন্যতম সদস্য ওসমান গনি এবং তানোর আঞ্চলিক শাখার সদস্যসচিব আজাহার উদ্দিনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!