1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

চীন-এর উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ফল রপ্তানিকারক দল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

আসাদুল্লাহ সনি- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশের ফল বাণিজ্য সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে ‘ম্যাঙ্গো ক্যাপিটাল’-এর উপস্থিতি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ চীনের কুনমিং-এর উদ্দেশে রওনা দিয়েছে। আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া “২০২৫ মেকং-ল্যানচাং ফ্রুটস ফেস্টিভাল”-এ তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন। তাঁর সঙ্গে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের আরও চার শীর্ষ উদ্যোক্তা: তারা হলেন, মোঃ ইসমাইল খান শামীম, স্বত্ত্বাধিকারী, নবাবী ম্যাংগো মোঃ আব্দুল আওয়াল, প্রোপাইটর, আওয়াল এন্টারপ্রাইজ, আব্দুল ওয়াশি মুহাম্মদ, প্রোপাইটর, এক্সো ফুট, মোঃ আতিকুল ইসলাম, প্রোঃ ফজলি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর তত্ত্বাবধানে এই দলটি মেলায় বাংলাদেশের বিভিন্ন ধরনের আম ও উচ্চমানের প্রক্রিয়াজাত ফল (যেমন: শুষ্ক আম, আমসত্ত্ব, বিভিন্ন ফলের চিপস ইত্যাদি) প্রদর্শন করবে।চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান তিনি আশা করছেন, এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ফল উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো নতুন আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ফল রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!