
সৈয়দ মাহামুদ শাওন :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে এসব জব্দ করে।বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৭৬ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে, গত আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪