1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

বিয়ের প্রসঙ্গে প্রথমবার জবাব দিলেন রাশমিকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : অভিনেতা বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন অনেক দিনের। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার এই তারকা জুটি। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ে করতে যাচ্ছেন তার- এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও কথা বলেননি রাশমিকা ও বিজয়। কিন্তু এবার দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

 

দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকাকে জিজ্ঞেস করেন, বিয়ের পরিকল্পনার কথা তিনি কী স্বীকার করবেন? নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা একটু সময় নেন। পরে হেসে বলেন, ‘আমি কোনোটাই করব না।’

অবশ্য পরে এই অভিনেত্রী বলেন, ‘যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।’ ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি।

রাশমিকা এ সময় আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে ভারতের বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউ ইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন।২০২৪ সালে রাশমিকা ও বিজয় দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’। তবে কেউই তাদের সঙ্গীর নাম প্রকাশ করেননি।

সূত্র: বাংলা নিউজ২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!