1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

হানিয়া আমিরের বিয়ের জন্য শুভ নয় ২০২৬, আছে ভাঙনের ঝুঁকি!

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে ফের উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, দুজন নাকি গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন!

প্রিয় তারকা জুটির এই খবরে ভক্তদের আনন্দের শেষ নেই। তবে এই সুখবরের মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক জ্যোতিষীর করা ‘সতর্ক’ ভবিষ্যদ্বাণী।সম্প্রতি অভিনেত্রী নাদিয়া খানের উপস্থাপনায় জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘রাইজ অ্যান্ড শাইন’-এ উপস্থিত হন জ্যোতিষী সামিয়া খান। সেখানে তিনি হানিয়া আমিরের জন্মছক, রাশিফল ও জ্যোতিষ গণনা (জাইচা) বিশ্লেষণ করে একটি চমকপ্রদ মন্তব্য করেন।

তার মতে, ২০২৬ সাল হানিয়ার বিয়ের জন্য শুভ নয়। এই সময়ে বিয়েতে জড়ালে সম্পর্কে ভাঙনের ঝুঁকি রয়েছে, যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত দুজনেরই উচিত ক্যারিয়ারে মনোযোগী হওয়া।এদিকে আরেক জ্যোতিষী কিরণ চৌধুরী দাবি করেন, তিনি অতীতেই হানিয়া আমিরের বিচ্ছেদের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরবর্তীতে সত্যি হয়েছিল। কিরণ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, হানিয়া আবারও পুরোনো সম্পর্কে ফিরতে পারেন এবং চলতি বছরই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

তবে ভিন্ন মত দিয়েছেন জ্যোতিষী আলি মুহাম্মদ। তিনি বলেন, হানিয়া আমিরের জীবনে প্রেম রয়েছে, কিন্তু নিকট ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আমি দেখছি না।এত গুঞ্জন ও ভবিষ্যদ্বাণীর মাঝেও এখনো পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তাদের টিমও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

২০১৮ সালে হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আসিম আজহার অভিনেত্রী মেরুব আলির সঙ্গে বাগদান করেন, যা ২০২৫ সালের জুনে ভেঙে যায়। এই ঘটনার পরই আবারও হানিয়া-আসিমের পুনর্মিলনের খবর জোরালো হয়।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!