1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে মাল্টিপ্লাগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে নষ্ট মাল্টিপ্লাগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামল কুমার (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল কুমার ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নিজ বাড়িতে নষ্ট একটি মাল্টিপ্লাগ মেরামত করছিলেন শ্যামল কুমার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। পরে একটি শিশু তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা শ্যামল কুমারকে উদ্ধার করে দেখেন, তিনি মারা গেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!