
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উপজেলার ভাগনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকারের নেতৃত্বে এসআই মোহা. আবু নাঈম, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ভাগনা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনকে (৪৫) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪