1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

তানোরে চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের দেওয়া চার মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুরুজ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই আবু নাঈম, এএসআই মো. আসাদুজ্জামান এবং পুলিশের একটি দল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার বুরুজ গ্রামের মো. শওকত (৪০)। তিনি শহীদুল্লাহর ছেলে। পুলিশ জানায়, একটি মামলায় আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন। রায়ের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!