1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ চারজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তানোর থানার এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুন্ডুমালা এলাকায় অভিযান চালান। এ সময় মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে মো. ইয়ামিন সরকারকে (২৬) তাঁর বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে, তানোর থানার মামলা নং-১৪, তারিখ ১৩ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি উপজেলার ছাঐড় গ্রামের মৃত বাদল সরকারের ছেলে মো. হাতেম আলীকে (৪০) নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার আমশো গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে মো. শাকিল আহমেদ এবং জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আসামি জুমারপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে মো. সাদ্দামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেন তানোর থানার এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শাহাদাত হোসেনসহ পুলিশের একটি দল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!