1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পুলিশের অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আছান আলী (২২)। তিনি তানোর উপজেলার তাতিয়ালপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বে, সঙ্গীয় পিএসআই মো. তুহিন ভূঁইয়া, এএসআই মো. শফিকুল ইসলাম ও পুলিশের একটি দল বিলকুমারী বিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তিনি একটি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, আদালতের দেওয়া সাজা কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তানোর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!