1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

এমপি টিপুর প্রচেষ্টায় ৬ প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে বরাদ্দ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৭৭ বার পঠিত

মান্দা প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়নে আরেকটি সুখবর এসেছে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর সার্বিক প্রচেষ্টা ও তদারকির ফলে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য সরকারি বরাদ্দ অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২১ জুন ২০২৬ তারিখের পৃথক দুইটি প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এসব প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়,

দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ,

মটগাড়ী উচ্চ বিদ্যালয়,

মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,

দেউল দুর্গাপুর আল আরাবিয়া দাখিল মাদরাসা,

শিংড়া বালুকা ছালেহীয়া দাখিল মাদরাসা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদিত বরাদ্দের আওতায় দ্রুত ই-জিপি (LTM) পদ্ধতিতে দরপত্র আহ্বান করে মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও আমরা গুরুত্ব দিচ্ছি। পর্যায়ক্রমে মান্দার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই বরাদ্দকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!