1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে সরনজাই ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ডিগ্রি কলেজে এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে আলোচনা সভা, বিশেষ দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. ইমারাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমান মিজান। নির্ধারিত প্রধান অতিথির অনুপস্থিতিতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সরনজাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা কৃষকদলের আহ্বায়ক নাসির উদ্দীন মিঠু সহ অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!