1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে দুই সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। শনিবার দিনগত রাত ও রবিবার (২১ জুন) ভোরে তানোর থানার এসআই মো. তুহিন ভূঁইয়ার নেতৃত্বে এএসআই মো. শাহরিয়ার মাহমুদ, এএসআই মো. শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার নারায়ণপুর গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে জসিম উদ্দিন (৩১) এবং সরনজাই সরদারপাড়া গ্রামের মেহের উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন একটি মামলায় দুই মাসের এবং গোলাম রাব্বানী তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ ছিল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, অপরাধ দমনে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে তানোর থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!