1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: ব্রাজিল কোচ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, প্রথম ম্যাচের ফল দিয়ে বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না।২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটির আগে দলকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন আনচেলত্তি।প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় সমালোচনার মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আনচেলত্তি মনে করেন, এখনই বেশি নেতিবাচক হওয়ার সময় আসেনি।

ব্রাজিল কোচ বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে এখানে থাকা আমার জন্য বিশেষ সম্মানের। চাপ সামলাতে হয়, তবে এটা সামলানোর মতো অভিজ্ঞতা আমার আছে।’

প্রথম ম্যাচের ফল ভালো হয়নি, সেটি মেনে নিয়েছেন আনচেলত্তি। তবে তার মতে, বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট। শুরুটা ভালো না হলেই পুরো আসর খারাপ যাবে, এমন ভাবার কারণ নেই।

তিনি বলেন, ‘মরক্কোর বিপক্ষে ফল ভালো ছিল না। আপনারা দলকে নিয়ে কিছুটা সমালোচনা করেছেন। তবে আমাদের ইতিবাচক ও গঠনমূলক সমালোচনা করতে হবে। কারণ, প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না।’

২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টে সেলেসাওদের কোচ হিসেবে কাজ করছেন তিনি। মরক্কোর সঙ্গে ড্রয়ের পর গ্রুপ ‘সি’তে প্রথম জয়ের জন্য চাপ বেড়েছে ব্রাজিলের ওপর।হাইতির বিপক্ষে জয় পেলে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার পথে বড় ধাপ এগিয়ে যাবে ব্রাজিল। একই সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দলের ওপর চাপও কিছুটা কমবে।

প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও দলের উন্নতি নিয়ে আশাবাদী আনচেলত্তি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা এমন পরিস্থিতি সামলাতে তাকে সাহায্য করবে বলেও মনে করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি সামলানোর মতো অভিজ্ঞতা আমার আছে। গুরুত্বপূর্ণ হলো কাজ চালিয়ে যাওয়া এবং প্রতিটি ম্যাচে উন্নতি করা।’হাইতির বিপক্ষে তাই শুধু জয় নয়, ভালো পারফরম্যান্সও চাইবে ব্রাজিল। মরক্কো ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দ খুঁজে নেওয়াই এখন আনচেলত্তির দলের বড় লক্ষ্য।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!