1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে পুকুরে ডুবে নূর আহমেদ মাসরাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা মো. আতাউর রহমান ও মা বাড়ির পাশের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় নূর আহমেদ মাসরাফি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন।
পরে বাড়ির নিকটস্থ একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা থানায় দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেছেন, সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় পরিবারের কারও কোনো সন্দেহ বা অভিযোগ নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।”#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!