1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ড. এম আসাদুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বিশিষ্ট প্রশাসক ও উন্নয়ন পরিকল্পনাবিদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান এবং তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর সহ অনেকে। এছাড়াও উপজেলা ও দুই পৌরসভা এবং সাত ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ড. এম আসাদুজ্জামান ছিলেন বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনার অন্যতম রূপকার। বিএমডিএ প্রতিষ্ঠা ও বরেন্দ্র অঞ্চলে আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দক্ষতা, সততা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
উল্লেখ্য, ড. এম আসাদুজ্জামান ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সংস্থাটির নির্বাহী পরিচালক ও পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেচ ব্যবস্থাপনায় প্রিপেইড মিটার ও স্মার্ট কার্ড প্রযুক্তি চালুর মতো উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। ২০২৫ সালের ২৩ মে তিনি ইন্তেকাল করেন।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!