1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ ও কার্যকর করতে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক। সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা (যোগাযোগ ও অ্যাডভোকেসি) নিরাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. নাসরিন আরা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রুহুল আমিন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসরাত জেরিন এবং টিএফপিও মোহা. মুনসুর আলী প্রমুখ।
এ সময় রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী সুধীর সরেন, বিউটি তির্কী, জুলিতা মূর্মূ, রোজিনা মার্ডী, অতিন উরাও, রিতা টুডু ও স্বপ্না হেম্ব্রমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া নাগরিক প্রতিনিধি রুলফাওয়ের সমন্বয়কারী মো. আব্দুল ওহাব রিপন, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি মো. মিজানুর রহমান, মো. আব্দুস সবুর, মো. সারোয়ার, মনিরুজ্জামান ও সৈয়দ মাহমুদসহ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। মুক্ত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা সংগঠন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি সিজি কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে অগ্রাধিকার দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!