1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর :‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় রাজশাহীর তানোর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।

সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

পর তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: সুমন মিয়ার সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকির, তথ্যআপা মৌসুমি খাতুন সহ অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরের পাশে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শেষ দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান।#

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!