1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা’ ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা-এ বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বাড়াতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর তানোর এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। উপস্থিত ছিলেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আনজুমান, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাশ মুর্মু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র ইয়ুথ লিডার সারুয়ার হোসেন ও মুক্তা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য ও নিকোলাস ঢালি সহ অনেকে। এছাড়া গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, উপকারভোগী পরিবার ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০০৯ সাল থেকে তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৯টি গ্রামে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার কয়েকটি এলাকাকে “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা-২০২৬” ঘোষণা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষার পথে বড় বাধা। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!