1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভূমিসেবা সহজ করার দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য ভূমিসেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার দাবি উঠেছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন, ভূমি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে “ভূমি সংক্রান্ত পরিষেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক এ সভার আয়োজন করে সিসিবিভিও, রাজশাহী। সহযোগিতায় ছিল ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড।
সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ।
সভায় অংশ নেওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, ভূমি–সংক্রান্ত নানা সেবা পেতে তাঁদের ভোগান্তির শিকার হতে হয়। নামজারি, খাজনা পরিশোধ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কাজে জটিলতা কমিয়ে সহজ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
ইউএনও নাঈমা খান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যাতে সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে।
সভায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ও সার্টিফিকেট সহকারী মেহেদী হাসানসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা (অ্যাডভোকেসি ও যোগাযোগ) নিরাবুল ইসলাম, ঊর্ধ্বতন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!