1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাতটি মামলার আসামি মো. দেলোয়ার হোসেন (৩৬) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ ওরফে গোলাম রসুলের ছেলে।
এদিকে একই অভিযানে উপজেলার হাতিশাইল গ্রামের মো. আশরাফুল কারিগরের ছেলে মো. সোহান কারিগর (২০) কে ৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে তানোর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!