1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সিভিক ফোরামের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন। এ সময় বক্তব্য দেন ইমরান হোসাইন, টিপু সুলতান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, গণমাধ্যমকর্মী আব্দুস সবুর, মিজানুর রহমান, সারুয়ার হোসাইন ও সৈয়দ মাহমুদসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
এ সময় তানোর উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ১৩ মে উপজেলা সিভিক ফোরামের নেতৃবৃন্দ তানোর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে উত্থাপিত প্রস্তাব ও সুপারিশ তুলে ধরার সিদ্ধান্ত নেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!