1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৩ মে) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মোহনপুর (ভীমপাড়া) গ্রামের মরিওম মুর্মু (৫৬), তিনি বেজেল বাস্কির স্ত্রী।

পুলিশ জানায়, তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে, উপজেলার নবনবী (তিন তারাপাড়া) গ্রামের জুলিতা সরেন (৫৫), তিনি রমেশ টুডুর স্ত্রী।
তানোর থানা সূত্রে জানা গেছে, তানোর থানার মামলা নং-০৫, তারিখ ৩ মে ২০২৬ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই নারীর কাছ থেকে মোট ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!