1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে লেদের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় লেদের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কলমা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম সামসুদ্দীন এবং মায়ের নাম শরিফা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কলমা বাজারের একটি লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মতিউর রহমান। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!