1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার মেলার উদ্বোধন করা হয়। শেষ দিনের কর্মসূচিতে সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক দিয়ে ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপি’র আহবায়ক একরাম আলী মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 
মেলায় স্টল মূল্যায়নে সিনিয়র (কলেজ) গ্রুপে মুন্ডুমালা কামিল মাদ্রাসা প্রথম, সরকারি আব্দুল করিম সরকার কলেজ দ্বিতীয় এবং মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। জুনিয়র (স্কুল) গ্রুপে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, আল-মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা দ্বিতীয় এবং সরনজাই উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৮টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, একই দিনে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান তানোর পৌরসভা এলাকায় তার দলের একাধিক কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচির মধ্যে ছিল তালন্দ বাজারে সৌজন্য সাক্ষাৎ ও লিফলেট বিতরণ, গোকুল ও আমশো দাখিল মাদ্রাসায় মতবিনিময় সভা, জিওল দাখিল মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যায় কুঠিপাড়ায় উঠান বৈঠক। দলীয় এসব কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!