1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অস্ত্র মজুত আছে, এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্রটি তখন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিলেন।সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

স্ট্যাম্পগুলো কারা জড়ো করেছে, জানা গেছে কি না জানতে চাইলে ‘না’ সূচক জবাব দেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!