1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলির (ইস্টোমার) অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এছাড়া সন্ধ্যার পর তার একটি ছোট অপারেশনও সম্পন্ন হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ এন্ডোস্কপি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মেডিকেল বোর্ডের একজন সদস্য সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়েছে। প্রক্রিয়াটি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গেই সম্পন্ন করেছেন বিশেষজ্ঞরা।এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিকেলে এন্ডোস্কপির পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরেকটি মাইনর অপারেশন বা ছোট অস্ত্রোপচার করা হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেন।সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা এবং শারীরিক অবস্থার পর্যালোচনায় রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

সূত্র : বাংলা নিউজ২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!