1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা তানোরে ট্রাফিক পুলিশ ও নতুন ফাঁড়ির সিদ্ধান্ত জানালেন ডিআইজি আন্তর্জাতিক আদিবাসী দিবস হোক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার আলোচনা সভা ও সম্মাননায় তানোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার তানোরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়ে এমপি মাহমুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়ন দাবি তানোরে জুলাই গণঅভ্যুত্থান পালনে প্রস্তুতি সভা

স্ত্রী চলে যাওয়ার দুই দিন পর তানোরে স্বামীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর বাবুল ফকির বাদল (৪৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বাবুল ফকির বাদল কালনা দক্ষিণপাড়া গ্রামের মৃত জাকির ফকিরের ছেলে। তাঁর দুই ছেলে সাগর ও শান্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দরজার তীরের সঙ্গে দড়ি পেঁচানো অবস্থায় বাবুলের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বাবুলের স্ত্রী অবিজান বেওয়া প্রায় দুই মাস আগে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে জামালপুরে শাহিন নামের এক ব্যক্তির কাছে চলে যান। প্রায় এক মাস পর তিনি আবার বাড়িতে ফিরে আসেন। পরে কিস্তির টাকা তোলার পর গত ৬ আগস্ট তিনি আবার জামালপুরে ওই ব্যক্তির কাছে চলে যান। এর দুই দিন পর শনিবার সকালে বাবুলের মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনেরা জানান, বাবুলের সংসারে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ছিল। কিস্তির টাকা তোলা, সংসারের খরচসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে চাপের মধ্যে থাকতে হতো। এ ছাড়া স্ত্রী বাড়ির বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়েও পরিবারে টানাপোড়েন ছিল। তবে এসব বিষয় বাবুলের মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাবুলের ছেলে শান্ত তাঁর বাবার মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো হত্যা মামলা হয়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, বাবুল ফকির বাদলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!