1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

সেনা চেকপোস্টে ফেনসিডিল ও মোটরবাইক ফেলে উধাও মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে ১১৫ বোতল ফেনসিডিল ও একটি অ্যাপাচি আরটিআর ব্র্যান্ডের মোটরবাইক ফেলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দেবীপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও মোটরবাইকটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, যৌথ বাহিনী পরিচালিত অভিযানে বেলা সাড়ে তিনটার দিকে মুন্ডুমালা থেকে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!