1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

সাংবাদিক মামুনের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক প্রতিনিধি ও তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর অর রশিদ মামুনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২ টার দিকে তানোর পৌরশহরের বেলপুকুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন।

সাংবাদিক মামুনুর অর রশিদ রোববার সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়িতে হঠ্যাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে এক কন্যা সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মামুনুর অর রশিদ মামুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ তানোরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মামুনুর অর রশিদ মামুন দৈনিক আমার দেশ পত্রিকায় ২০০৮ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তানোর প্রেসক্লাবের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে তানোর পৌর শহরের বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহুরীরর ছেলে।#

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!