1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সরনজাই ও চান্দুড়িয়া ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ও চান্দুড়িয়া ইউনিয়ন শাখার পৃথক উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ ও জনকল্যাণভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার ডাক দিয়ে উপজেলার এই দুই ইউনিয়ন এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে পর্যায়ক্রমে এ গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে মোড় হবে। জনগণের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে বেছে নিয়ে ইনসাফ, সততা ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল হোসেন, জামায়াত নেতা ও ইউপি সদস্য সোয়াইবুর রহমান, শিবিরের জেলা সাবেক সভাপতি রমজান আলী, উপজেলার হিন্দু নেতা দর্শনাথ দাস সহ অনেকে।
সকল বক্তা ঐক্যমত্য পোষণ করে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং সংসদে দাঁড়িপাল্লার জয়ই দেশ গঠনে জামায়াতের নেতৃত্বকে সুযোগ দেবে।” এছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অখণ্ডতার সাথে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ ও নিরপেক্ষ থাকার অনুরোধ জানানো হয়।
জনসভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক ও সাধারণ নাগরিকসহ স্থানীয় সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অংশগ্রহণকারীরা দেশ গঠনে জামায়াতের ভূমিকায় আস্থা প্রকাশ করেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!