
নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোর উপজেলা ছাত্রসমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা (সেশন: ২০১৯–২০, ইসলামিক স্টাডিজ বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিব আহমেদ (সেশন: ২০১৯–২০, স্পোর্টস সায়েন্স বিভাগ)।
অনুষ্ঠানে উপস্থিত সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়ে ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সোহেল সারওয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, উদ্যোক্তা ও সিনিয়র কনসালটেন্ট (রাশিয়া) মেহেদী হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক মীর মাহমুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সিনিয়র সহকারী অফিসার মাহবুব রহমান জিকো, পবা উপজেলা আইসিটি অফিসের সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম, রাজশাহী কলেজের প্রভাষক মনজুরুল ইসলাম, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র অফিসার নাহিদ হাসান ও অফিসার রাজু হাসান রাজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক তানবিরুল তাজ, রাজু কবিরাজ ও মিল্টন মোল্লা, প্রেমতলী ডিগ্রি কলেজের প্রভাষক শাহীন আলম এবং রাজশাহী জজ কোর্টের আইনজীবী নাঈম উদ্দিন সহ অনেকে।
এ ছাড়া সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, প্রতিবছরই তানোর উপজেলা ছাত্রসমিতি এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের আবহে অনুষ্ঠানটি শেষ হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪