1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন।শনিবার ২৯ নভেম্বর সারাদিন তানোর পৌরসভা বাজার এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি লিফলেট বিতরণ করেন এবং ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ড. মুহসেনী স্থানীয় সাধারণ মানুষ, রিক্সা-ভ্যান চালক, দোকানদার, ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এবি পার্টির আদর্শ, লক্ষ্য ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, “এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার” এবং “আসুন বদলে যাই, বদলে দিই”। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

এ সময় এলাকার নানা বয়সী জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এবি পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমন্বয়ক কমিটির সদস্য অধ্যাপক মনিরুজ্জামান,মাস্টার ইবরাহীম, নির্বাচন কমিটির প্রচার সম্পাদক আহসান হাবিব, নির্বাচন কমিটির দপ্তর সম্পাদক সিফাতুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!