1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রমজান শেখায় ন্যায় ও মানবতা: এমপি মুজিবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : সংসদীয় আসন-৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এটি আমাদের অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা দেয়। রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি এই আহ্বানও জানান যে, সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার  (১০ মার্চ) শেষ বিকেলে তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর ফুটবল মাঠে দলের স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলমা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির মো. আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আমির মো. আলমগীর হোসাইন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াতের সিনিয়র নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির সহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. মো. সেকেন্দার আলী।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কলমা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মাহফিলে অংশ নেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি ধর্মীয়, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এর আগে, একই দিন (মঙ্গলবার) তানোর উপজেলার কামারগাঁ শ্রীঘন্টা এলাকা এবং পিপড়া কালনা এলাকায় পৃথক দুটি দলীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এসব অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!