1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

মোহনপুরে বাকশিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহীর সাহেববাজার এলাকায় চিলিস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বকশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা শাখার সভানেত্রী মিসেস সালমা শাহাদাত। প্রধান অতিথির বক্তব্যে সালমা শাহাদাত বলেন, শিক্ষক নেতারা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মকবুল হোসেন, রাজশাহী মহানগর বাকশিসের সভাপতি সাদরুল আমীন, সাধারণ সম্পাদক আম্মান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বাকশিসের সহসভাপতি বাবুল আক্তার, সহকারী অধ্যাপক ইমরান পারভেজ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. রবিউল হোসেন, সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খুশবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. মফিজ উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার বাকশিসের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে সহকারী অধ্যাপক রয়েল হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত শিক্ষক নেতারা।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!