1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

মুন্ডুমালায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর ও বাধাইড় ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাধাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা চর্চা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আতিকুর রহমান, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, শিবিরের জেলা পশ্চিম সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!