1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মুন্ডুমালায় কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা কামিল মাদ্রাসা হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, মুন্ডুমালা পৌর শাখার উদ্যোগে কৃষকদল কর্মী সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) রাত ৮টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা ছিলেন তানোর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন (মিঠু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, মুন্ডুমালা পৌর শাখার আহ্বায়ক মো. আলিউল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মেনেজের আলী খোকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর কৃষকদলের প্রচার সম্পাদক মো. বেলাল উদ্দিন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, সিনিয়র বিএনপি নেতা মাওলানা আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোতালেব ও তানোর পৌর কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, কৃষকদের অধিকার আদায় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!