1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

মান্দার ৫৭ অসচ্ছল পরিবারের পাশে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

মান্দা প্রতিবেদক: নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু তাঁর ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার ৫৭ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অর্থ শাখা-১ থেকে জারিকৃত এক স্মারকে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। এই সহায়তা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও প্রয়োজনমন্দ মানুষের মাঝে বিতরণ করা হবে।

সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তারা বলেন, এই অনুদান অনেক অসচ্ছল পরিবারের জন্য সাময়িক হলেও গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।উল্লেখ্য, ডাঃ ইকরামুল বারী টিপু ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!