1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বাঘায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-৬(চারঘাট–বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা ডাক বাংলো সংলগ্ন  জামায়াতে ইসলামীর কার্যালয় (জাগ্রত বাঘা শাখা) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চারঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ নাজমুল হক বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। দেশের স্বাধীনতা-পরবর্তী প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। নির্বাচনী সময়ে আপনারা নিরপেক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথির বক্তব্যে বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর জিন্নাত আলী বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কথা তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।”সভায় আরও বক্তব্য দেন বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ।

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সর্বস্তরের মানুষের প্রত্যাশা ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে।”বাঘা উপজেলার সকল ক্লাবের সাংবাদিকগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ মিয়া শারীরিক অসুস্থ হওয়ায় তার খোঁজ খবর সহ সংক্ষিপ্ত দোয়া করা হয়।

উপস্থিত সকল সাংবাদিকদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণসহ দুপুরের প্যাকেট খাবার,উন্নতমানের ডায়েরি ও কলম উপহার দেওয়া হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলার পক্ষ হতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!