1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

বাংলা নববর্ষ ও বিজ্ঞান মেলা উপলক্ষে তানোরে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপন এবং “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজনের লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে পর্যায়ক্রমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
সভায় জানানো হয়, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে নববর্ষ উদযাপনে নানা আয়োজন রাখা হবে। একইসঙ্গে নববর্ষ উদযাপনের পরদিন থেকে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজন করা হবে।
বক্তারা বলেন, নববর্ষ ও বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার তনিমা এবং তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী। এ ছাড়া তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপন ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচন এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!