1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক প্রকল্পে ব্যয় বেড়েছে ১৭ কোটি টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর একটি প্রকল্পের পূর্ত কাজের ‘ভেরিয়েশন’ বা নকশা পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রকল্পের ব্যয় বেড়েছে ১৭ কোটি ২৫ লাখ টাকা।

বুধবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়। এসময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট-১, বিডব্লিউডিবি পার্ট) (২য় রিভাইজড)’ প্রকল্পের পূর্ত কাজের আওতায় খুলনা জেলার দাকোপ উপজেলার ঝালবুনিয়া এলাকায় ১ হাজার ৬০০ মিটার অংশে নদীতীর প্রতিরক্ষা কাজের জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে ৯২ কোটি ১৮ লাখ টাকার চুক্তি করা হয়।

চুক্তি অনুযায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান অবস্থায় বাস্তবতার নিরিখে নকশা পরিবর্তন করা হয়। পরিবর্তিত নকশা অনুযায়ী টেন্ডারের বাইরে কিছু নতুন আইটেম অন্তর্ভুক্ত করা হয়। ফলে ভেরিয়েশন বাবদ মূল চুক্তির অতিরিক্ত ১৭ কোটি ২৫ লাখ টাকা যুক্ত হয়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়ায় ১০৯ কোটি ৪৪ লাখ টাকা।এই সংশোধিত চুক্তিমূল্যের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন দেয়।

ভেরিয়েশনের কারণ হিসেবে বলা হয়, সংশোধিত নকশা অনুযায়ী টেন্ডারের বাইরে ২টি নতুন আইটেম (২৫০ কেজি জিও ব্যাগ এবং লেবার চার্জ) অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দরপত্রভুক্ত ৯টি আইটেমের পরিমাণ বৃদ্ধি পায়। এর মধ্যে রয়েছে ১৭৫ কেজি জিও ব্যাগ, সিসি ব্লকের সংখ্যা বৃদ্ধি এবং মাটির কাজের লেবার চার্জ বৃদ্ধি।ভেরিয়েশন প্রস্তাবটি মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!