1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) তানোর থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আনিসুর রহমান ইমন (২৩)। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল (পূর্বপাড়া) গ্রামের আব্দুল্লাহ ইসলামের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আফজাল চৌধুরী (৪৮) বুধবার রাতে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় আনিসুর রহমান ইমন তাঁর বাড়িতে প্রবেশ করে হাতে থাকা একটি খেলনা পিস্তল মাথায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি আফজাল চৌধুরীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আনিসুর রহমানকে আটক করেন। পরে খবর পেয়ে তানোর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি প্লাস্টিকের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আফজাল চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার তানোর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তানোর থানার মামলা নম্বর-২৯ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জব্দ করা আলামতগুলো হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আনিসুর রহমান ইমনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!