1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং তার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করা জরুরি। তিনি তানোর-গোদাগাড়ী এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের অগ্রগতিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংসদ সদস্য আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তানোর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!