1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকারের প্রতিশ্রুত সচল সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও করতে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা যমুনার অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়।এ সময় আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন সড়কে বসে ও কজন শুয়ে পড়েন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!