1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

দুর্গাপুরে যুবলীগনেতা মোয়াজ্জেমসহ সাতজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আলীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) ও বুধবার(১৭ ডিসেম্বর) দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) এবং খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!