1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে নেতাকর্মীরা স্লোগান দেন। এ সময় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে তারা স্লোগান দিলে পুলিশ পুলিশ লাঠি চার্জ করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

জানাজায় এসে মিছিল দেওয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

তিনি বলেন, যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজন আটক সে বিষয় এখনই বলতে পারবো না। যাচাই-বাছাই করে জানানো হবে।

আটকরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদেরই ধরা হয়েছে। তবে যদি সাধারণ মানুষ থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!