
নিজস্ব প্রতিবেদক, তানোর : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলার দেবীপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নুর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাঁধাইড় ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, জেলা ড্যাব নেতা ডা. মিজানুর রহমান সহ অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করেন।
এ-সময়ে তানোর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪