1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে তিনি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান ও জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুককে সঙ্গে নিয়ে হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, জনবল ও অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাকের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, জেলা আদর্শ ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জানে আলম সহ অনেকে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসরাত জেরিন, জামায়াতে ইসলামীর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসক ও নার্সের শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং সেবার মানোন্নয়নের দাবি জানান। সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান মনোযোগ দিয়ে সমস্যাগুলো শোনেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, প্রান্তিক জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে হাসপাতালের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!