1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহীনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
আলোচনা
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,এনজিওকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, একইদিন তানোর পৌর শহরের অর্কিড স্কুল এন্ড কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!