1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে তানোর পৌর সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখছেদ আলী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মিজানুর রহমান, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, তানোর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রেজা ও কৃষিবিদ আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, তানোর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তানোর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, তানোর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী, তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু ও আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।
এ ছাড়া তানোর থানা মোড় বণিক সমিতির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আজগর আলী, তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুর রহমান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিন সরকার রঞ্জু এবং বাধাইড় ইউনিয়নের সাবেক সদস্য দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য টিপু সুলতান ও আসাদুজ্জামান মিঠু। এছাড়া তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সহসভাপতি হামিদুর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন এবং তানোর মডেল প্রেস ক্লাবের সহসভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!